ওপরের হেডিংটা পড়ে আঁতকে ওঠার দরকার নেই। আমি আমার ব্লগ বন্ধ করে দিচ্ছি না! একটি সমসাময়িক ঘটনা আমার এই নতুন পোস্ট লিখতে বাধ্য করেছে।
গত মাসে দিল্লিতে একটি কিশোরীকে কিছু উচ্ছৃঙ্খল লোকের দল ধর্ষণ করে তার প্রানটা কেড়ে নিয়েছিল। ঘটনাটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়েছে আজ প্রায় এক মাস কেটে গেল, তাকে ন্যায় দেওয়ার জন্য কি আমরা কিছু করেছি কি? আদৌ যদি করে থাকি সেটা কতটা ফলপ্রসু হয়েছে?
ঘেন্না লাগে সেইসব হিপোক্রিট উচ্ছৃঙ্খল লোকেদের প্রতি যারা একটা মহিলাকে সম্মান দিতে চায় না।ঘেন্না করি তাদের যারা ধর্ষণ জিনিসটাকে অত্যন্ত গর্বের বলে মনে করে। ঘেন্না করি সেইসব লোকেদের যারা সবকিছুর জন্য নারীদের সাজপোশাক ও তাদের আচার ব্যবহারকে এই সব ঘটনার জন্য দায়ী বলে মনে করে।
ইতিহাসে পড়েছিলাম শিবাজি নাকি কোনো এক পাটিলের হাত ও পা কেটে দিয়েছিলেন কারণ সে একটা মেয়ের সম্মান নিয়ে টানাটানি করেছিল। আজকের এই পরিস্থিতি দেখে আমার মনে হয় এইসব ধর্ষনকারী পুরুষদের সঙ্গেও এটাই করা উচিত। যদিও কিছু লোক আমার সাথে এ বিষয়ে একমত হবেন না।
আমার সকল মহিলাদের কাছে আবেদন - এইসব (কা)পুরুষদের উচিত শিক্ষা দিতে আপনারা নিজেকে আরও শক্ত করে তুলুন। কারণ আপনারাও এই সমাজেরই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।