"পশ্চিমবঙ্গ" নামটা হলো গিয়ে ইংরেজ শাসনকালে রাজ্যের অবস্থার বাহক এবং এই নামটা রাজ্য বিভাজনের সেই দগদগে স্মৃতিগুলো স্মরণ করিয়ে দেয় | রাজ্যের নামের পাশে লেজুড় হিসেবে জুড়ে দেওয়া এই "পশ্চিম" শব্দটা বাঙ্গালী মানসিকতার সঙ্গে একেবারেই খাপ খায় না | উল্টে, এটা আজকের প্রজন্মের উদীয়মান বাঙ্গালীর কাছে বিরক্তির এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, যে কিনা অনেক আগে থেকেই "এপার বাংলা ওপার বাংলা" -র মানসিকতা থেকে অনেক দুরে সরে এসেছে|
আশ্চর্যভাবে, ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গের দেশের পূর্বদিকে অবস্থিত | সবচেয়ে বড় কথা "রয়েল ওয়েস্ট বেঙ্গল টাইগার" বা "বে অফ ওয়েস্ট বেঙ্গল" বলে কিছুই নেই| এবং আরও উল্লেখযোগ্য যে এই রাজ্যের বসবাসকারী লোকেদের পরিচয়টাই হচ্ছে বাঙালি হিসেবে, "পশ্চিম বাঙালি" হিসেবে নয়| তা হলে আমাদের বঙ্গে এখনো "পশ্চিম" কথাটা আঠার মত সেঁটে রয়েছে কেন?
আমাদের জাতীয সঙ্গীত "জন গণ মন"য় রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টভাবেই এই রাজ্যকে "বঙ্গ" বলে উল্লেখ করেছেন| ১৯০৫ সালে ঘটে যাওয়া বঙ্গ ভঙ্গের প্রতিবাদে তিনি "আমার সোনার বাংলা" গানটি রচনা করেছিলেন যেটি পরে ১৯৭২ সালে বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচয় পেয়েছিল| দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ তথা ভারতবর্ষে অবস্থিত বাংলা কবিগুরুর এই রচনার স্পিরিটকে মর্যাদা দিতে পারেনি|
রাজ্যের নাম বদল করার এটাই সঠিক সময়| আপনি কি একমত? আপনার মতামত নিচের "কমেন্টস" এ গিয়ে লিখুন|