প্রবাসী বাঙালি - কথাটা শুনলেই আমার রাগ ধরে যায়! বাঙালি সংস্কৃতিকে আপন করে নেওয়া তো দূরে থাক, এই তথাকথিত "প্রবাসী বাঙালি" রা বাংলা ভাষা টুকুও ঠিকমতন বলতে পারে কিনা আমার সন্দেহ আছে | অন্যান্য ভাষার (মানে তাদের প্রবাসের জন্মস্থানের ভাষা) বেলায় তারা বেশ পটু, কিন্তু যেই বাংলা ভাষায় কথা বলার প্রসঙ্গ উঠে আসে, ব্যাস! অমনি ভাঙ্গা রেকর্ডের মত তাদের মুখের বুলি - " আমি ব্যাংলা ভাষা ভ্যালোভ্যাবে বলতো পারি না."- ন্যাকামো!
একটা কথা আগেই বলে রাখি, আমি কিন্তু বিদেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের কথাই কিন্তু শুধু আমার এই ব্লগে লিখছি না, পশ্চিম বঙ্গ থেকে যারা জীবিকার সন্ধানে দেশের (ভারতের) এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়ান, তারাও আমার এই ব্লগের টপিকের আন্ডারে| তারা নিজের ভাষাকে জলাঞ্জলি দিয়ে যেভাবে পরের ভাষাকে গ্রহন করছেন, তাতে তারা নিজের ক্ষতি নিজেই করছেন|
আমার একটাই বক্তব্য - নিজের মাতৃভাষা, নিজের সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্যের ভাষা গ্রহণ করবেন না | আমি কিন্তু এটা বলছি না যে প্রবাসে বসবাস করছেন বলে সেখানকার ভাষা একেবারেই শিখবেন না | শিখবেন, অবশ্যই শিখবেন | কিন্তু অন্যের ভাষাকেও যেমন সম্মান দেন, নিজের মাতৃভাষাকেও ঠিক ততটাই সম্মান দিন, না হলে ভবিষ্যত প্রজন্ম আপনাদেরই দোষ দেবে, এবং তাতে আপনার অস্তিত্ব সংকটে পড়ে যাবে |
No comments:
Post a Comment